দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রশংসা করে কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত চালু করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই দুটি বিশেষ অঞ্চল চালু হলে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারস্পরিক এবং পরিপূরক হবে।
প্রতিমন্ত্রী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) গঠনের ধারণার কথা স্মরণ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন।
আঞ্চলিক সংহতি এবং জনগণের সম্মিলিত সুবিধার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষই জোর দিয়েছে।
/অ